ওভেনের পরিবর্তে গ্যাসের চুলায় একটি সাধারণ পাত্র ব্যবহার করে আপনি সহজেই চকলেট, ভ্যানিলা, অরেঞ্জে,এবং রেড ভেলভেটর মতো https://www.facebook.com/share/1D6GrVt2ZK/ চারটি ভিন্ন স্বাদের কেক তৈরি করতে পারেন।এই পদ্ধতিতে একটি ভারী হাড়ির ভেতরে একটি স্ট্যান্ড রেখে কম আঁচে ব্যাটারটি “বেক” করতে হয়, যাতে এটি নরম ও স্পঞ্জি হয়।https://fariha.xyz/
” চকলেট স্পঞ্জ কেক ” (৬০০+ গ্রাম)
উপকরণঃ
ডিম-২টি
ময়দা-১/২ কাপ
আস্ত চিনি- ৩/৪কাপ
কর্ণফ্লাওয়ার-২ টেবিল চামচ
কোকো পাউডার-১ টেবিল চামচ
বেকিং পাউডার- ১/২ চা চামচ
বেকিং সোডা–১/২ চা চামচ
তেল- ১/৪ কাপ
চকলেট পেস্ট- ১/২ চা চামচ
লবণ-১ চিমটি
সিরকা -১/২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ
- চিনি ছাড়া সব শুকনো উপকরণ (ময়দা, কর্ণ ফ্লাওয়ার, কোকো পাউডার,বেকিং পাউডার, বেকিং সোডা) চেলে নিতে হঝে।
- ডিমের মধ্যে চিনি দিয়ে বিট করতে হবে চিনি না গলা পর্যন্ত।
- তারপর তেল ও চুকলেট। পেস্ট দিয়ে দিয়ে একটু সময় বিট করতে হবে।
- তারপর মিশ্রণটির সাথে শুকনো উপকরণ ২/৩ বারে আলতো হাতে একটু একটু করে মেশাতে হবে।
- তারপর সিরকা মেশাতে হবে।
- চুলায় কেক বসানোর আগে হাড়ি ৫-১০ মিনিট মাঝারি আঁচে গরম করে এবং পরে একদম কম আঁচে ৩০-৪৫ মিনিট কেক বেক করতে হবে।

” ভ্যানিলা স্পঞ্জ কেক ” (১ পাউন্ড = ৪৫৬ গ্রাম)
উপকরণঃ
ডিম-২টি
ময়দা- ১/২ কাপ
গুড়া চিনি- ১/২ কাপ
তেল-২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার-২ টেবিল চামচ
বেকিং পাউডার- ১ চা চামচ
লবণ- এক চিমটি
ভ্যানিলা এসেন্স-১ চা চামচ
প্রস্তুত প্রণালীঃ
- প্রথমে শুকনো উপকরণ (ময়দা, কর্ণফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ) চেলে সরিয়ে রাখতে হবে।
- তারপর চিনি চালনীতে চেলে নিতে হবে।
- ডিমের কুসুম আলাদা করে ডিমের সাদা অংশ কিছুক্ষণ বিট করে তাতে দু তিন বারে চিনি মিশাতে হবে। তারপর ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ২০-৩০ সেকেন্ড বিট করবো। তারপর তেল দিয়ে একটু সময় বিট করবো।
- তারপর শুকনো উপকরণ ডিমের মিশ্রণের সাথে ২-৩ বারে আলতো হাতে মিশাতে
- প্রথম হাড়ি ৫ মিনিট মাঝারি আঁচে গরম করার পর, বাকি সময় মাঝারি-কম আঁচে ৩০-৩৫ মিনিট কেক বেক করতে হবে।

“অরেঞ্জ কেক” (২পাউন্ড)
উপকরণঃ
ডিম-৪ টা
তেল- ১/৪ কাপ
ময়দা-১ কাপ
কর্ণফ্লাওয়ার – ২ টেবিল চামচ
বেকিং পাউডার – ১ চা চামচ
বেকিং সোডা – ১/২ চা চামচ
চিনি-১ কাপ
মাল্টার রস – ৩ টেবিল চামচ
মাল্টার খোসা- ১ চা চামচ
লবন- ১ চিমটি
অরেঞ্জ পেষ্ট- দেড় চা চামচ / না থাকলে সমস্যা নেই
অরেঞ্জ কালার- কয়েক ফোটা
প্রস্তুত প্রণালীঃ
- প্রথমে মাল্টার রস নিয়ে রাখতে হবে ও খোসা গ্যান্ড করে রাখতে হবে।
- চিনি ছাড়া সব শুকনো উপকরণ (ময়দা, কর্ণফ্লাওয়ার, বেকিং পাউডার ও বেকিং সোডা, লবণ) ছাকনিতে চেলে নিতে হবে।
- তারপর ৪টি ডিম ও চিনি মিশিয়ে ব্লেন্ড করতে হবে চিনি গলে যতক্ষন না পর্যন্ত সাদাটে ভাব আসে।
- তারপর একে একে তেল, মাল্টার গোসা, অরেঞ্জ পেষ্ট ও অরেঞ্জ ফুড কালার দিয়ে ৩০-৪০ সেকেন্ড বিট করতে হবে।
- তারপর একবার শুকনো উপকরণ, একবার অরেঞ্জ জুস দিয়ে ২ বার বা ৩ বারে আলতো হাতে ডিমের মিশ্রনের সাথে শুকনো উপকরণ মেশাতে হবে।
- ৮” রাউন্ড মোল্ডে ১০ মিনিট প্রিহিটেড ওভেনে ১৭০০ তাপমাত্রায় ৩০-৩৫ মিনিট বেক করতে হব্যে ঠান্ডা হলে ডিমোল্ড করতে হবে।
- প্রথমে হাড়িটি মাঝারি আঁচে ৫-১০ মিনিট প্রি-হিট (গরম) করে নিন। এরপর কেকের মোল্ড বসিয়ে একদম অল্প আঁচে ৪৫-৫৫ মিনিট কেকটি বেক করুন।

“রেড ভেলভেট ” (৬৮০.৩৯ গ্রাম)
উপকরণঃ
ময়দা-১/৩ কাপ
চিনি- ১/৪ কাপ
ডিম-২টি
বেকিং পাউডার-১/২ চা চাম
কোকো পাউডার-১/২ চা চামচ
ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ
ট্রান্স এর অয়েল বেইজড রেড কালার-২ চা চামচ
গুড়া দুধ-২ টেবিল চামচ
তেল-১ টেবিল চামচ
পানি-১ টেবিল চামচ
বেকিং সোডা- হাফ চা চামচ এর হাফ
ভিনেগার- হাফ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ
- ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা পাত্রে নিয়ে নিতে হবে।
- বেকিং সোডা ছাড়া সবগুলো শুকনো উপকরণ (গুড়া দুধ, ময়দা, বেকিং পাউডা, কোকো পাউচ্চার) একত্রে চেলে নিতে হবে।
- ডিমের সাদা অংশ একটি পাত্রে নিয়ে বীটারের স্পিড ২ এ রেখে বীট করে ক্লাউডি ভাব হয়ে এলে চিনি দেওয়া শুরু করবে। ২/৩ বারে চিনি দিয়ে নীট করতে থাকবো স্টীফ পীক হওয়া পর্যন্ত। বীটারের স্পীড শুরু থেকে স্টীফ পীক হওয়া পর্যন্ত ২ এই থাকবে।
- স্টীফ পীক হয়ে এলে এরপর কুসুম আর তেল দিয়ে বীটারের স্পীড ১ এ রেখে ৫ সেকেন্ড বীট করে নিতে হবে।
- এর পর ২ বা ৩ বারে ঢেলে শুকনো উপকরণ হ্যান্ড হুইত দিয়ে ফোল্ডিং দেখতে খুব-ই আলতো ভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বীটার ব্যবহার করা যাবে না। শুকনো উপকরণ কিছুটা মেশানো হয়ে গেলেই এতে ভ্যানিলা এসেন্স, কালার ও পানি দিয়ে আলতো হাতে মেশাতে হবে। এই পর্যায়ে ও কোনো ভাবেই ওভার মিক্সিং করা যাবে না, নাহয় কেক বসে যাবে। ডিমের যেরাং এর সাথে শুকনো উপকরণ আলতো হাতে মিক্স না করলে ডিমের মেরাং নষ্ট হয়ে যায়, এতে করে কেক কম ফুলে না চুপসে যায়।
- সব শেষে বেকিং সোডা ও ভিনেগার একত্রে এই ব্যাটারটিতে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিবো।
- এই ব্যাটারটি ৬” মোল্ডে ঢেলে,একদম অল্প আঁচে ৪৫ থেকে ৫৫ মিনিট সময় লাগে। তবে আগুনের আঁচের ওপর ভিত্তি করে এই সময় ৬০ মিনিট পর্যন্ত হতে পারে।
